অ্যাসোসিয়েশন অব রিটায়ার্ড ইসলামী ব্যাংকার্সের বার্ষিক সাধারণ সভা (এজিএম) গত ২৫ জুন ঢাকার ইসলামিক ইকোনমিকস রিসার্চ ব্যুরো মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি নূরুল ইসলাম খলিফা। পবিত্র কুরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে সভার কার্যক্রম শুরু হয়। সভায় বিগত সাধারণ সভার কার্যবিবরণী, বার্ষিক রিপোর্ট ও আয়-ব্যয়ের হিসাব অনুমোদনসহ নিয়মিত কার্যক্রম সম্পন্ন করা হয়। অতঃপর উন্মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন মো: শাহজাহান, মো: মোশাররফ হোসাইন, মোহাম্মদ আবদুল্লাহ, জাফর আলম, মো: আক্তার হোসেন, ড. মো: মিজানুর রহমান, নাসির উদ্দিন ভূঁইয়া রতন ও ইঞ্জিনিয়ার মুহাম্মদ গোলাম সারোয়ার প্রমুখ। অতঃপর অ্যাসোসিয়েশনের সদস্যদের জন্য পরামর্শমূলক বক্তব্য রাখেন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির সাবেক ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী ফরিদ উদ্দিন আহমদ। তার আলোচনার পর সাধারণ সভা নি¤œরূপ প্রস্তাব গ্রহণ করে:
দেশের ইসলামী ব্যাংকগুলোর বর্তমান অবস্থার অবসানকল্পে এবং জনগণের আস্থা ফিরিয়ে আনার লক্ষ্যে ব্যাংকগুলোতে দক্ষ পরিচালনা ও সুশাসন নিশ্চিত করা জরুরি। দেশের সবচেয়ে বড় বাণিজ্যিক ব্যাংক হিসেবে অবিলম্বে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির পরিচালনা পরিষদ পুনর্গঠনের জন্য কেন্দ্রীয় ব্যাংক কর্তৃপক্ষের কাছে আহ্বান জানানো হয়। ইসলামী ব্যাংকিং ও অর্থব্যবস্থা সম্পর্কে অভিজ্ঞ, সৎ ও দক্ষ ব্যক্তিদের সমন্বয়ে এই পরিচালনা পরিষদ গঠন হলে জনসাধাণের আস্থা ফিরে আসবে এবং ব্যাংকিং সেক্টর বিশেষ করে ইসলামী ব্যাংকিং সেক্টরে গতি ফিরে আসবে বলে সভায় মত প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তি।



