বেপজা অর্থনৈতিক অঞ্চলে নতুন শিল্প ইউনিট স্থাপনের লক্ষ্যে দু’টি সম্পূর্ণ বিদেশী মালিকানাধীন কোম্পানির সাথে জমি ইজারা চুক্তি সই করেছে বাংলাদেশ রফতানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা)। কোম্পানিগুলো হালকা প্রকৌশল এবং গার্মেন্ট অ্যাক্সেসরিজ উৎপাদনে ৭০.৬৬ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করবে। এর ফলে এক হাজার ১০৫ জন বাংলাদেশী নাগরিকের কর্মসংস্থান সৃষ্টি হবে এবং দেশের শিল্প বৈচিত্র্যকরণ ও অর্থনৈতিক প্রবৃদ্ধিতে অবদান রাখবে।
গতকাল ঢাকার বেপজা কমপ্লেক্সে বেপজা এবং ডিজে কপার কোম্পানি লিমিটেড ও জিআরএক্স টেকনোলজি (বিডি) কোম্পানি লিমিটেডের মধ্যে এই চুক্তি সই হয়। বেপজার পক্ষে সদস্য (বিনিয়োগ উন্নয়ন) মো: আশরাফুল কবীর এবং জিআরএক্স টেকনোলজি (বিডি) কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মিজ ঝ্যাং না এবং ডিজে কপার কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মি. ঝ্যাং জুনফেং নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন। বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন এ সময় উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।


