খুলনা মহানগরী শ্রমিক কল্যাণ ফেডারেশনের দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত

Printed Edition

খুলনা ব্যুরো

খুলনা মহানগরীর খালিশপুর বিআইডিসি রোডস্থ শ্রমিক কল্যাণ ট্রাস্ট মিলনায়তনে গত শনিবার রাতে খুলনা মহানগরী শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে রেজিস্ট্রার্ড ট্রেড ইউনিয়ন ও পেশাভিত্তিক দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট আতিকুর রহমান বলেন, শ্রমিক সংগঠনের নেতৃত্বে থেকে কেউ কেউ জমিদার হয়ে গেছেন। শ্রমিকের চাঁদার টাকা দিয়ে কোনো নেতা ব্যক্তিগতভাবে লাভবান হবেন, এমন পরিস্থিতি আর মেনে নেয়া হবে না। শ্রমিক সংগঠনের নামে চাঁদাবাজির বিরুদ্ধেও কঠোর অবস্থানের ঘোষণা দেন তিনি।

ফেডারেশনের খুলনা মহানগরী সভাপতি আজিজুল ইসলাম ফারাজীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ডা: সাইফুজ্জামানের পরিচালনায় সমাবেশে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহসভাপতি ও খুলনা অঞ্চল পরিচালক সাবেক কাউন্সিলর মাস্টার শফিকুল আলম, কেন্দ্রীয় কর্মসংস্থান সম্পাদক খান গোলাম রসুল, খুলনা অঞ্চল সহকারী পরিচালক মো: আজিজুর রহমান, টিম সদস্য আলফিদা হোসেন ও সাবেক ছাত্রনেতা মুনসুর আলম চৌধুরী। সমাবেশে আরো বক্তৃতা করেন খুলনা মহানগরীর সহসভাপতি এস এম মাহফুজুর রহমান, সাখাওয়াত হোসেন, কাজী মাহফুজুর রহমান, খুলনা সদর থানা ফার্নিচার শ্রমিক ইউনিয়ন সভাপতি আলী হায়দার নিরু শ্রমিক নেতা মাওলানা শরিফুল ইসলাম, শহিদুল ইসলাম, মুজাহিদুল ইসলাম বিপ্লব, কামরুল ইসলাম, মাসুম, আবদুল কাদের, দবির উদ্দিন প্রমুখ।