চেনাব নদীতে ভারতের বাঁধ প্রকল্পে পাকিস্তানের তীব্র আপত্তি

Printed Edition

টাইমস অব ইন্ডিয়া’ ও ‘দ্য হিন্দু

ভারত জম্মু-কাশ্মিরে পাকিস্তান নিয়ন্ত্রিত চেনাব নদীতে বৃহৎ জলবিদ্যুৎ প্রকল্প এগিয়ে নিচ্ছে, যা ১৯৬০ সালের ইন্দুস পানি চুক্তি (আইডব্লিউটি) নিয়ে দুই দেশের মধ্যে উত্তেজনা বাড়াচ্ছে। পাকিস্তান বলছে, এ পদক্ষেপ নদীর পানিকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করার স্পষ্ট প্রচেষ্টা।

প্রকল্পটির মূল কেন্দ্র রামবান জেলার এক হাজার ৮৫৬ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন সাওয়ালকোটে জলবিদ্যুৎ প্রকল্প। এতে ১৯২.৫ মিটার উঁচু বাঁধ এবং ভূগর্ভস্থ পাওয়ারহাউস থাকবে, যা বছরে প্রায় আট হাজার মিলিয়ন ইউনিট বিদ্যুৎ উৎপাদন করতে সক্ষম। পাশাপাশি ভারত আরো ২৬০ মেগাওয়াটের একটি প্রকল্প অনুমোদন দিয়েছে। ২০২৫ সালের ডিসেম্বর মাসে ভারতের নদীপ্রবাহ নিয়ন্ত্রণ নিয়ে প্রকাশিত তথ্যে বলা হয়েছে, হেড মারালা থেকে ৫৮ হাজার কিউসেক পানি ছাড়ার পর তা হঠাৎ কমে আসে, যা বার্ষিক গড় প্রবাহের তুলনায় অনেক কম। এ পরিস্থিতি পাকিস্তানের ক্ষোভ আরো বাড়িয়ে দিয়েছে।