অষ্টগ্রামে নদী খনন শুরু

Printed Edition

কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার বাঙালপাড়া ইউনিয়নের নোয়াগাঁও গ্রাম ও গুরুত্বপূর্ণ সড়ক দীর্ঘদিন ধরে নদীভাঙনের হুমকিতে রয়েছে। প্রতি বর্ষা মৌসুমে ভাঙনের আতঙ্কে থাকতে হচ্ছে স্থানীয় বাসিন্দাদের। প্রায় এক দশক ধরে এলাকাবাসী পানি উন্নয়ন বোর্ডসহ বিভিন্ন দফতরে ভাঙন রোধে আবেদন জানিয়ে আসছিলেন।

অবশেষে কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট ফজলুর রহমান নদীর গতিপথ পরিবর্তন ও সড়ক রক্ষায় খনন কার্যক্রমের উদ্যোগ নেন। এর অংশ হিসেবে নাজিরপুর সংলগ্ন মেঘনা নদীতে ড্রেজিং কার্যক্রম উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অষ্টগ্রাম উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ সাঈদ আহম্মেদ, সাধারণ সম্পাদক জাকির হোসেন মুকুলসহ দলীয় নেতাকর্মী ও জনপ্রতিনিধিরা। সৈয়দ সাঈদ আহম্মেদ বলেন, ড্রেজিং কার্যক্রম সম্পন্ন হলে নোয়াগাঁও গ্রাম, গুরুত্বপূর্ণ সড়ক ও আশপাশের বিস্তীর্ণ এলাকা নদীভাঙনের হাত থেকে রক্ষা পাবে।