বাংলাদেশের বিপে প্রস্তুত হ্যাজেলউড

Printed Edition

ক্রীড়া ডেস্ক

দুই টেস্ট সিরিজ খেলতে আগামী মাসে অস্ট্রেলিয়া সফর করবে বাংলাদেশ ক্রিকেট দল। ডারউইনে আগামী ১৩ আগস্ট শুরু হবে প্রথম টেস্ট। ইতোমধ্যে টাইগারদের বিপক্ষে সিরিজের জন্য স্কোয়াড ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। টেস্টে অসি দলের পেস আক্রমণের অন্যতম কাণ্ডারি জশ হ্যাজেলউড। ইনজুরি কাটিয়ে ফেরা এই পেসার একাদশে সুযোগ পাওয়া নিয়ে কোনো সন্দেহ থাকার কথা নয়। এই সিরিজের মধ্য দিয়েই হ্যাজেলউডের সামনে সুযোগ রয়েছে অস্ট্রেলিয়ার পেসারদের এক অভিজাত তালিকায় জায়গা করে নেয়ার। সে জন্য তার প্রয়োজন ৫টি উইকেট।

২০২৫ সালের জুলাইয়ের পর থেকে আর টেস্ট খেলেননি ৩৫ বছর বয়সী হ্যাজলউড। হ্যামস্ট্রিং ও পেশির চোটে সবশেষ অ্যাশেজ সিরিজে বাইরে থাকতে হয় তাকে। ডারউইন টেস্টের আগে নিজেকে ঝালিয়ে নিতে কয়েক সপ্তাহ ধরে ব্রিসবেনের ন্যাশনাল ক্রিকেট সেন্টারে অনুশীলন করছেন তিনি। ল্য এখন দলে ফিরে ডেনিস লিলিদের পাশে নাম লেখানো।

১৯৮১ সালের নভেম্বরে অস্ট্রেলিয়ার প্রথম বোলার হিসেবে টেস্টে ৩০০ উইকেটের দেখা পান কিংবদন্তি পেসার ডেনিস লিলি। তারপর এই তালিকায় জায়গা করে নিয়েছেন অস্ট্রেলিয়ার পাঁচজন পেসারÑ গ্লেন ম্যাকগ্রা, ব্রেট লি, মিচেল জনসন, মিচেল স্টার্ক ও প্যাট কামিন্স। এই তালিকায় এখন নাম লেখানোর অপোয় ৭৬ টেস্টে ২৯৫ উইকেট নেয়া হ্যাজেলউড।

ব্রিসবেনের অনুশীলন ক্যাম্পে গতকাল হ্যাজেলউড বলেন, ‘আমাদের স্কোয়াডে মাইকেল নেসার ও ব্রেন্ডন ডগেটও রয়েছে। আমার মনে হয় পরবর্তী ১৮ মাসে আমাদের ছয়জন পেসারকেই কোনো না কোনো সময়ে দরকার পড়বে। গত বছর অ্যাশেজেই যেমন প্যাট কামিন্স খেলেছিল মাত্র একটি টেস্ট, আমি একটিও খেলতে পারিনি, অথচ যখন প্রয়োজন পড়েছে নেসার ও ডগেট এসে নিজেদের সেরাটা দিয়েছে এবং আমরা সিরিজ জিতেছি।’

তবে ডারউইন টেস্ট নিয়ে এখনো কিছুই ভাবেননি হ্যাজেলউড। আপাতত নিজেকে ঠিক করায় মনোযোগী হ্যাজেলউড বলেন, ‘কয়েক সপ্তাহ ধরে আমি দিনভিত্তিক ল্য বাস্তবায়নেই নজর দিয়েছি। প্রতিদিনের কাজ শেষ করা এবং প্রয়োজনীয় ওয়ার্কলোড বজায় রাখা। আগামী সপ্তাহেও সেই ধারাবাহিকতা ধরে রাখতে চাই, আর সব ঠিকঠাক শেষ করার পরই মূলত ডারউইন টেস্ট নিয়ে ভাবব।’