পার্কভিউ হাসপাতালে ‘SSC-2026 Success Celebration’ অনুষ্ঠিত

Printed Edition

এসএসসি-২০২৬ পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের সাফল্য উদযাপন এবং তাদের ভবিষ্যৎ পথচলায় উৎসাহিত করতে পার্কভিউ হসপিটাল লিমিটেডের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে ‘SSC-2026 Success Celebration’। সোমবার পার্কভিউ হসপিটাল লিমিটেডের ১২তম তলার কনফারেন্স হলে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাসপাতালটির ম্যানেজিং ডিরেক্টর ডা: এ টি এম রেজাউল করিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেডিক্যাল কলেজের অ্যানেস্থেসিওলজি বিভাগের বিভাগীয় প্রধান ডা: মোহাম্মদ হারুন অর রশীদ, সহযোগী অধ্যাপক ডা: মোহাম্মদ রেজাউল করিম, সহকারী অধ্যাপক ডা: তফিকুর নাহার মোনা এবং কনসালট্যান্ট ডা: সাইমা আলম। এ ছাড়া উপস্থিত ছিলেন পার্কভিউ হসপিটাল লিমিটেডের কমপ্লায়ান্স ডিরেক্টর ডা: সালাহউদ্দিন এম এ এইচ চৌধুরী এবং জেনারেল ম্যানেজার (অ্যাডমিনিস্ট্রেশন) তালুকদার জিয়াউর রহমান শরীফ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পার্কভিউ হসপিটাল লিমিটেডের ম্যানেজার (মার্কেটিং অ্যান্ড ব্র্যান্ড) মো: জাহেদুল ইসলাম। বিজ্ঞপ্তি।