নিজস্ব প্রতিবেদক
মাদক ও জুয়াকে দেশের অন্যতম প্রধান সমস্যা হিসেবে চিহ্নিত করে এগুলো নির্মূলে কার্যকর ও সমন্বিত পদপে নেয়ার ওপর গুরুত্ব দিয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। একই সাথে আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিত করতে ২০২৬-২৭ অর্থবছরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জন্য ৩১ হাজার ৯৯৯ কোটি টাকার বাজেটের তথ্য কমিটিতে উপস্থাপন করা হয়েছে। এর মধ্যে পরিচালন বাজেট ২৮ হাজার ৬৩৮ কোটি ৭৯ লাখ টাকা এবং উন্নয়ন বাজেট দুই হাজার ৪৬০ কোটি ২১ লাখ টাকা।
গতকাল বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনে ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠকে এসব বিষয় উঠে আসে। কমিটির সভাপতি জয়নুল আবেদীনের সভাপতিত্বে বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রী সালাহউদ্দীন আহমদ এমপি, জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম এমপি, হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু এমপি, মীর শাহে আলম এমপি, মো: কামরুজ্জামান এমপি, মো: মনোয়ার হোসেন এমপি, শিরীন সুলতানা এমপি, মো: নুরুল ইসলাম এমপি এবং মো: আব্দুল বাতেন এমপি অংশ নেন।
বৈঠকে বলা হয়, জাতীয় সংসদের সব সংসদ সদস্য মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে রয়েছেন। মাদক নির্মূলে আইন প্রয়োগের পাশাপাশি জনসচেতনতা বাড়াতে হবে। এ েেত্র সংশ্লিষ্ট সব পকে আরো কার্যকর ও সমন্বিত ভূমিকা পালনের আহ্বান জানানো হয়। মাদক নির্মূলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প থেকে ইতোমধ্যে মোবাইল কোর্ট পরিচালনা, ট্রাইব্যুনাল ও এখতিয়ারসম্পন্ন আদালত গঠনসহ বেশ কিছু কার্যকর পদপে নেয়া হয়েছে বলেও বৈঠকে জানানো হয়।
বৈঠকে গত ছয় মাসে পুলিশ নিয়োগ কার্যক্রমে কোনো ধরনের রাজনৈতিক প্রভাব বা দলীয়করণ ছাড়াই নিরপেতা ও শতভাগ স্বচ্ছতা বজায় রাখা হয়েছে বলে জানানো হয়। এরপর দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ও জননিরাপত্তা নিশ্চিত করতে গৃহীত কার্যক্রম পর্যালোচনা করা হয়। এ সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সার্বিক কার্যক্রম প্রেজেন্টেশনের মাধ্যমে কমিটির কাছে তুলে ধরা হয়।
বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও এর আওতাধীন সংস্থাগুলোর ২০২৬-২৭ অর্থবছরের বাজেট খাতওয়ারি বিভাজন ও ব্যয় পরিকল্পনা উপস্থাপন করা হয়। একই সাথে ২০২৭ সালের ৩০ জুন পর্যন্ত সমাপ্য অর্থবছরের জন্য মন্ত্রণালয়ের অধীন সব সংস্থার খাতওয়ারি বাজেট ও ব্যয় বিভাজনের বিস্তারিত তথ্য তুলে ধরা হয়।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, পুলিশ মহাপরিদর্শক, মন্ত্রণালয়ের আওতাধীন অধিদপ্তরগুলোর মহাপরিচালক, সংশ্লিষ্ট সংস্থাগুলোর প্রধান এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।


