ক্রীড়া প্রতিবেদক কানাডা থেকে
খেলা শেষে বেশ উৎফুল্ল পর্তুগালের ফুটবলাররা। কারণ তার জয় পেয়েছে শক্তিশালী ক্রোয়েশিয়ার বিপক্ষে। এই উৎসবে নেতৃত্ব দিচ্ছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। ফুটবলারদের নিয়ে চলে গেলেন গ্যালারির কাছে। এরপর দর্শকদের সাথে শুভেচ্ছাবিনিময় করে আবার মাঠে যান। এর কিছুক্ষণ পর রোনালদো পর্তুগাল জাতীয় দলের এক নম্বর জার্সি গায়ে তোলেন। ক্রোয়েশিয়ার বিপক্ষে পর্তুগাল প্রায় সাদা ও আকাশি নীল রঙের জার্সি ছিল। আর ম্যাচের পর রোনালদোর পরনে ছিল অনেকটা লাল রঙের জার্সি। আসলে সেই জার্সি ছিল পর্তুগালের মরহুম ফুটবলার দিয়েগো জোতার।
গত বছর ৩ জুলাই দুনিয়া থেকে চলে যান দিয়েগো জোতা। সড়ক দুর্ঘটনায় মারা যান তিনি। রোনালদো জোতার সেই জার্সি পরে আবার ফের গ্যালারির কাছে যান। এরপর হাত তুলে দর্শক ও ফ্যানদের অভিবাদনের জবাব দেন। দক্ষিণ দিকের গোল পোস্টের কাছাকাছি গিয়ে আর সামনে এগোননি। এরপর চলে আসেন গ্যালারির পশ্চিম দিকে। সেখানেও রোনালদো কিছুক্ষণ দর্শকদের কাছাকাছি থেকে এরপর চলে যান ড্রেসিং রুমে। এর আগে রোনালদো ক্রোয়েশিয়ার লুকা মডরিচের সাথেও আলিঙ্গন করেন। হয়তো দু’জনের এটিই শেষ বিশ্বকাপ। উল্লেখ্য, ক্রোয়েশিয়ার বিপক্ষে নক আউট পর্বের এই পেনাল্টি গোলটি রোনালদোর বিশ্বকাপের নকআউট পর্বে লম্বা সময় পর।



