ক্রীড়া প্রতিবেদক
যথাসময়ে অর্থ পরিশোধ না করায় বাংলাদেশে আইপিএল সম্প্রচারের জন্য করা চুক্তি বাতিল করেছে ভারতীয় শীর্ষ ধনী মুকেশ আম্বানির প্রতিষ্ঠান জিওস্টার। নথি দেখে এই খবর প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স।
২০২৩-২৭ সাল পর্যন্ত দেশে আইপিএল দেখানোর জন্য জিও স্টারের সাথে চুক্তি করেছিল বাংলাদেশের ব্রডকাস্টার টি-স্পোর্টস। তবে, গত ১৭ ফেব্রুয়ারি তাদের পাঠানো এক চিঠিতে জিও স্টার ‘তাৎক্ষণিকভাবে চুক্তি বাতিল করার’ কথা জানায়।



