আইএফআইসি ব্যাংকের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

Printed Edition

আইএফআইসি ব্যাংক পিএলসির ৪৯তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) সোমবার অনুষ্ঠিত হয়েছে। হাইব্রিড পদ্ধতিতে আয়োজিত সভাটি ঢাকার আর্মি গলফ ক্লাবে অনুষ্ঠিত হয় এবং একই সাথে ভার্চুয়ালি শেয়ারহোল্ডাররা অংশগ্রহণ করেন। সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের চেয়ারম্যান ও স্বতন্ত্র পরিচালক মো: মেহমুদ হোসেন। এ ছাড়াও উপস্থিত ছিলেন ঝুঁঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান ও স্বতন্ত্র পরিচালক মো: এবতাদুল ইসলাম; অডিট কমিটির চেয়ারম্যান ও স্বতন্ত্র পরিচালক কাজী মো: মাহবুব কাশেম, এফসিএ; নির্বাহী কমিটির চেয়ারম্যান ও পরিচালক মো: গোলাম মোস্তফা; আইএফআইসি সিকিউরিটিজ লিমিটেডের চেয়ারম্যান ও পরিচালক মুহাম্মদ মনজুরুল হক; ব্যবস্থাপনা পরিচালক, সৈয়দ মনসুর মোস্তফা; কোম্পানি সেক্রেটারি মোকাম্মেল হক এবং ব্যাংকের সম্মানিত শেয়ারহোল্ডাররা। সভায় ২০২৫ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক বিবরণী অনুমোদন, নিরীক্ষক নিয়োগসহ নির্ধারিত সব এজেন্ডা সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়। ব্যাংকের কোম্পানি সেক্রেটারি মোকাম্মেল হক সভাটি পরিচালনা করেন। বিজ্ঞপ্তি।