বায়তুশ শরফ আনজুমনে ইত্তেহাদ বাংলাদেশের ব্যবস্থাপনায় পবিত্র মিলাদুন্নবী সা: উপলক্ষে পাঁচ দিনের অনুষ্ঠানমালা গতকাল শুরু হয়েছে। এ দিন সকাল সাড়ে ৯টায় শুরু হওয়া বায়তুশ শরফ আদর্শ কামিল (অনার্স-মাস্টার্স) মাদরাসার ৪৪তম বার্ষিক সভা, পুরস্কার বিতরণ ও বিদায়ী শিক্ষকদের সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আল্লামা শায়খ মুহাম্মদ আবদুল হাই নদভী। তিনি বলেন, আল্লাহ তায়ালা হজরত মুহাম্মদ সা:-কে সৃষ্টির পরিকল্পনা বিশ্বসৃষ্টির আগেই নিয়েছিলেন। আদম (আ:)-কে পৃথিবীতে পাঠানোর মাধ্যমে যে দাওয়াতে দ্বীনের সূচনা হয়েছিল তার পূর্ণতা পেয়েছে রাসূল সা: এর আগমনের মাধ্যমে। তিনি এই জগতের জন্য রহমত, বরকত ও নিয়ামত। তিনি অধঃপতনের চরম সীমায় নিমজ্জিত আরব সমাজকে দ্বীনি হেদায়াতের মাধ্যমে আলোকিত করে শান্তি, শৃঙ্খলা ও সৌহার্দপূর্ণ পরিবেশে রূপান্তর করেছেন। ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করে বিশ্ব ইতিহাসে অনুসরণীয় নজীর স্থাপন করেছেন।
স্বাগত বক্তব্য রাখেন মাদরাসার অধ্যক্ষ আবু সালেহ মুহাম্মদ ছলীমুল্লাহ, অতিথি হিসেবে ছিলেন বায়তুশ শরফ আনজুমনে ইত্তেহাদ বাংলাদেশের কার্যনির্বাহী পরিষদের সাধারণ সম্পাদক হাফেজ মোহাম্মদ আমান উল্লাহ। প্রধান আলোচক ছিলেন ড. মাওলানা সাইয়্যেদ মুহাম্মদ আবু নোমান, বিশেষ আলোচক ছিলেন মাওলানা আবু হানিফা মুহাম্মদ নোমান।
অধ্যাপক মোহাম্মদ জামাল উদ্দীন, মাওলানা মোস্তাফিজুর রহমান ও মাওলানা রিয়াজুর রহমানের যৌথ সঞ্চালনায় মাহফিলে উপস্থিত ছিলেন- ইফাবার সাবেক পরিচালক মাওলানা আবুল হায়াত মুহাম্মদ তারেক, মজলিসুল ওলামা বাংলাদেশের মহাসচিব মাওলানা মামুনুর রশীদ নুরী, আনজুমনে ইত্তেহাদ বাংলাদেশের সহসভাপতি হাফেজ মাওলানা এস এম ফোরকান আহমদ, মাওলানা আবু ওসমান, অর্থ সম্পাদক আলহাজ মোহাম্মদ নূরুল কবীর চৌধুরী, শিক্ষা ও গবেষণা সম্পাদক ড. মুহাম্মদ ওয়ালী উল্লাহ মঈন, ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক মাওলানা কাজী মুহাম্মদ শিহাব উদ্দীন, সহ-সম্পাদক হারুন অর রশীদ, নির্বাহী সদস্য জাহাঙ্গীর আলম শাকিল, মোহাম্মদ দিদারুল আলম, কাজী মুহাম্মদ নূরুল হুদা প্রমুখ। বিজ্ঞপ্তি।



