সাহায্যের আবেদন

অর্পিতা

Printed Edition
অর্পিতা
অর্পিতা

নওগাঁর আত্রাই উপজেলার ১৩ মাস বয়সী শিশু অর্পিতা কঠিন হৃদরোগে আক্রান্ত হয়ে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছে। চিকিৎসকেরা জানিয়েছেন, তার হৃৎথপিণ্ডে ছিদ্র রয়েছে এবং খাদ্যনালীও ব্লক হয়ে আছে। দ্রুত অস্ত্রোপচার না করালে শিশুটির জীবন ঝুঁকিতে পড়তে পারে।

অর্পিতা উপজেলার বান্দাইখাড়া গ্রামের দিনমজুর বিষ্ট রঞ্জন সাহার মেয়ে। জন্মের পর থেকেই নানা শারীরিক জটিলতায় ভুগছে সে। চিকিৎসকরা জানিয়েছেন, তার চিকিৎসায় প্রায় চার লাখ টাকা প্রয়োজন। কিন্তু অসচ্ছল পরিবারের পক্ষে এই বিপুল পরিমাণ অর্থ জোগাড় করা সম্ভব হচ্ছে না।

অর্পিতার বাবা বিষ্ট রঞ্জন সাহা বলেন, আমি দিন আনি দিন খাই। মেয়ের চিকিৎসার জন্য এত টাকা জোগাড় করা আমার পক্ষে অসম্ভব। তাই সমাজের সবার কাছে সাহায্যের আবেদন জানাচ্ছি।

স্থানীয় সচেতন নাগরিকেরা জানান, মানবিক সহায়তা পেলে শিশুটির উন্নত চিকিৎসা সম্ভব। তারা সমাজের সামর্থ্যবান মানুষকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। অর্পিতার চিকিৎসায় সহায়তা পাঠাতে যোগাযোগের জন্য পরিবারের পক্ষ থেকে বিকাশ নম্বর দেয়া হয়েছে-০১৩২৮-৪২৪৭৮৫। আত্রাই (নওগাঁ) সংবাদদাতা।