পূবালী ব্যাংক পিএলসি পরিচালনা পর্ষদের সাবেক চেয়ারম্যান ও সাবেক পরিচালক, সমাজসেবক মনির উদ্দিন আহমদ গত রোববার লন্ডনের একটি হাসপাতালে ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
তার মৃত্যুতে পূবালী ব্যাংক পিএলসি পরিচালনা পর্ষদ এবং সর্বস্তরের নির্বাহী, কর্মকর্তা ও কর্মচারীরা গভীরভাবে মর্মাহত ও শোকাহত।
তিনি স্ত্রী, ছেলেমেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন, সহকর্মী ও শুভাকাক্সক্ষী রেখে গেছেন। মনির উদ্দিন আহমদ প্রাইভেট ক্যাডেট কলেজ খ্যাত মনির আহমদ একাডেমির প্রতিষ্ঠাতা। মরহুম মনির উদ্দিন আহমদ দেশের বেসরকারি খাতের বৃহত্তম ব্যাংক পূবালী ব্যাংকের সাবেক চেয়ারম্যান (২০০১-২০০২)। এ ছাড়াও তিনি ১৯৮৪ সাল থেকে এই ব্যাংকের একজন পরিচালক হিসেবে ২০২৫ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন। বিজ্ঞপ্তি।



