শাওমির অন্যতম সেরা অংশীদার দেওয়ান কানন

Printed Edition
শাওমির অন্যতম সেরা অংশীদার দেওয়ান কানন
শাওমির অন্যতম সেরা অংশীদার দেওয়ান কানন

প্রযুক্তি ডেস্ক

বিশ্বখ্যাত ব্র্যান্ড শাওমি সম্প্রতি চীনের বেইজিংয়ে ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে। প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে অনুষ্ঠিত হয় শাওমির গ্লোবাল কনফারেন্স-২০২৫। ওই অনুষ্ঠানে বিশেষ অবদান রাখায় পুরস্কার অর্জন করেছেন ডিএক্স গ্রুপের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী দেওয়ান কানন। শাওমির গ্লোবাল সিএফও অ্যালাইন ল্যাম বিশেষ এই পুরস্কারটি দেওয়ান কাননের হাতে তুলে দেন।

বাংলাদেশে শাওমির বৈশ্বিক সাফল্য ও অগ্রগতিতে অসামান্য অবদান রাখার স্বীকৃতিস্বরূপ এই গুরুত্বপূর্ণ সম্মাননাটি বিশ্বজুড়ে ছয়জন অংশীদারকে দেয়া হয়, যার মধ্যে ডিএক্স গ্রুপের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী দেওয়ান কানন একমাত্র বাংলাদেশী।

এই অর্জন সম্পর্কে দেওয়ান কানন বলেন, ‘শূন্য থেকে শুরু করে, যখন শাওমি এদেশে একটি নতুন নাম ছিল, তখন আমাদের টিম এবং পার্টনাররা অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে বাংলাদেশে এমআই ফ্যানদের সাথে আস্থার ভিত্তি তৈরি করেছে। এই অর্জনটি শাওমি ফ্যানদের ভালোবাসা, টিম ও পার্টনারদের অধ্যবসায় এবং সবার সম্মিলিত শক্তির প্রতীক।