আইজিপির সাথে আলজেরিয়ার রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

Printed Edition
আইজিপি মো: আলী হোসেন ফকিরের সাথে আলজেরিয়ার রাষ্ট্রদূত ড. আব্দেলুয়াহাব সৌজন্য সাক্ষাৎ করেন :  নয়া দিগন্ত
আইজিপি মো: আলী হোসেন ফকিরের সাথে আলজেরিয়ার রাষ্ট্রদূত ড. আব্দেলুয়াহাব সৌজন্য সাক্ষাৎ করেন : নয়া দিগন্ত

নিজস্ব প্রতিবেদক

আইজিপি মো: আলী হোসেন ফকিরের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন আলজেরিয়ার রাষ্ট্রদূত ড. আব্দেলুয়াহাব সাইদানি। গতকাল বুধবার সকালে পুলিশ হেডকোয়ার্টার্সে তিনি এই সাক্ষাৎ করেন।

সাক্ষাৎকালে আলজেরিয়ার রাষ্ট্রদূত নবনিযুক্ত আইজিপিকে অভিনন্দন জানান। তিনি অনিয়মিত মাইগ্রেশন, মানবপাচার এবং নিরাপত্তাসংক্রান্ত বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশ পুলিশের সক্ষমতা বৃদ্ধিসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট অন্যান্য বিষয়ে মতবিনিময় করেন। আইজিপি বাংলাদেশ পুলিশের সক্ষমতা বৃদ্ধিতে আলজেরিয়ার আগ্রহকে স্বাগত জানান। তিনি দুই দেশের পুলিশ সদস্যদের মধ্যে পারস্পরিক সহযোগিতা জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন। এ সময় বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বৈঠক শেষে উভয়পক্ষ ভবিষ্যতে আরো দৃঢ় ও ফলপ্রসূ সহযোগিতার প্রত্যাশা ব্যক্ত করেন।