সব স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা জাতীয়করণের দাবিতে মানববন্ধন

Printed Edition
জাতীয় প্রেস ক্লাবের সামনে স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা জাতীয় শিক্ষক ঐক্যফ্রন্ট কেন্দ্রীয় কমিটি মানববন্ধন করে :  নয়া দিগন্ত
জাতীয় প্রেস ক্লাবের সামনে স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা জাতীয় শিক্ষক ঐক্যফ্রন্ট কেন্দ্রীয় কমিটি মানববন্ধন করে : নয়া দিগন্ত

প্রাথমিক বিদ্যালয়ের মতো সব স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা জাতীয়করণের দাবিতে স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা জাতীয় শিক্ষক ঐক্যফ্রন্ট গতকাল মানববন্ধন করেছে।

জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয় ঐক্যফ্রন্টের প্রধান উপদেষ্টা মো: শামছুল আলমের সভাপতিত্বে আহ্বায়ক মো: শামসুল হক আনছারীর সঞ্চালনায় এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষক সমিতির সভাপতি মো: তাজুল ইসলাম ফরাজি, জাতীয় ঐক্যফ্রন্টের সদস্য সচিব মো: রেজাউল হক, হাফেজ আহমদ আলী, মো: নুরুন্নবী আলী, মো: আব্দুস সাত্তার, মো: আব্দুর রহমান শাহজাহান, মো: আলতাব হোসেন, মাওলানা শেখ নজরুল ইসলাম মাহবুব, এসএম নজরুল ইসলাম, মো: আনিসুল হক, মো: শরিফুল ইসলাম, মো: মনিরুজ্জামান, রাইহানুল ইসলাম, মো: ইউছুফ শরীফ, মো: ফেরদৌস আলম, দুলাল হোসেন, মাওলানা মোছলেহ উদ্দিন, মাওলানা খলিলুর রহমান, মো: শহিদুল ইসলাম সাদ্দাম, শামীম হোসেন, রহিমা আক্তার মুন্নি সংগঠনের নেতৃবৃন্দ প্রমুখ।

বক্তারা বলেন, আমাদের দাবি আদায়ের বিষয়ে আমরা যেমন সোচ্চার আছি, তেমনি বর্তমান সরকারের উপর শতভাগ আস্থা রেখে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের পক্ষ থেকে নির্দিষ্ট সময় পর্যন্ত সকল ধরনের কর্মসূচি স্থগিত করে নতুন কর্মসূচি ঘোষণা করছি।

কর্মসূচি : আগামী ৩০ অক্টোবরের মধ্যে শিক্ষামন্ত্রীকে প্রদত্ত স্পিকার, মন্ত্রী, প্রতিমন্ত্রী, হুইপসহ ১৮০ জন সংসদ সদস্যের ডিওলেটার/সুপারিশপত্রের ভিত্তিতে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসাগুলো প্রাথমিক বিদ্যালয়ের ন্যায় জাতীয়করণ/এমপিওভুক্তকরণ করা না হয় তাহলে ১৫ নভেম্বরের মধ্যে কঠিন কর্মসূচি ঘোষণা করা হবে। বিজ্ঞপ্তি।