চবিতে ‘সেরা গবেষণা নিবন্ধ পুরস্কার ও গবেষণা কর্মশালা’ অনুষ্ঠিত

Printed Edition

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের গবেষণা পরিচালনা ও প্রকাশনা দফতরের উদ্যোগে ‘সেরা গবেষণা নিবন্ধ পুরস্কার প্রদান অনুষ্ঠান এবং গবেষণা কর্মশালা’ শীর্ষক অনুষ্ঠান সোমবার মেরিন সায়েন্সেস অ্যান্ড ফিশারিজ অনুষদের অডিটোরিয়াম অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মোহাম্মদ আল্-ফোরকান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপউপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ আল-আমীন এবং প্রোভিসি (প্রশাসন) প্রফেসর ড. মো: সফিকুল ইসলাম।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ সালেহ্ জহুর, সমাজবিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো: এনায়েত উল্যা পাটওয়ারী, জীববিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. এ. এম. মাসুদুল আজাদ চৌধুরী, মেরিন সায়েন্সেস অ্যান্ড ফিশারিজ অনুষদের ডিন প্রফেসর ড. মো: শাহাদাত হোসেন ও ফিশারিজ বিভাগের সভাপতি প্রফেসর ড. মোহাম্মদ আশরাফুল আজম খান। চবি রিসার্চ অ্যান্ড পাবলিকেশন সেলের পরিচালক প্রফেসর ড. তানভীর মোহাম্মদ হায়দার আরিফের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন অনুষ্ঠানের আহ্বায়ক প্রফেসর ড. শেখ আফতাব উদ্দিন। অনুষ্ঠান সঞ্চালনা করেন মার্কেটিং বিভাগের সভাপতি প্রফেসর ড. মুহাম্মদ আলমগীর। অনুষ্ঠানে রিসার্চ সেলের সদস্যরা, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষকরা, গবেষক ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।