এশিয়ান টিভিকে হারাল নয়া দিগন্ত

Printed Edition
এশিয়ান টিভিকে হারাল নয়া দিগন্ত
এশিয়ান টিভিকে হারাল নয়া দিগন্ত

ক্রীড়া প্রতিবেদক

ফরচুন-বরিশাল ডিআরইউ মিডিয়া ক্রিকেটে দ্বিতীয় দিনে এশিয়ান টিভিকে ২১ রানে হারিয়ে প্রি-কোয়ার্টারে জায়গা করে নিলো নয়া দিগন্ত ক্রিকেট দল। প্রথম ম্যাচে তারা ৫ উইকেটে হারিয়েছিল যায়যায়দিনকে। আগামীকাল কোয়ার্টারে উঠার লড়াইয়ে দিগন্ত দলকে মোকাবেলা করবে কালের কণ্ঠ।

খালিদ সাইফুল্লাহর হাফসেঞ্চুরিতে প্রথমে ব্যাট করে নির্ধারিত ৬ ওভারে এক উইকেট হারিয়ে ৯৫ রান করে নয়া দিগন্ত। যার মাঝে অতিরিক্ত থেকে আসে ২৬ রান। খালিদ ১০ চার ও দুই ছক্কায় অপরাজিত ৫৩ রান করে টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী স্বেচ্ছা অবসরে যান। রোহান করেন ১২ রান। শেষ ওভারে মিন্টু গিয়ে একটি বাউন্ডারি হাঁকানোর পর ভুল বোঝাবুঝিতে রান আউট হন। এক বল বাকি থাকতে নন স্ট্রাইক প্রান্তে গিয়ে জিলানী মিল্টন কোনো বল মোকাবেলা করার সুযোগ পাননি।

জবাবে খেলতে নেমে প্রথম ওভারেই মেডেন নেন খালিদ। মানিককে ১৪ রানে স্ট্যাম্পিং করেন মিন্টু। বাতেন ৩৮ রানে অপরাজিত থাকেন। শেষ পর্যন্ত ৭৪ রানে থামে এশিয়ান টিভি দলটি। ১০ রান ছিল অতিরিক্ত। তাতে নয়া দিগন্তের জয় ২১ রানে।

নয়া দিগন্ত স্কোয়াড : এসএম মিন্টু, তালহা বিন নজরুল, খালিদ সাইফুল্লাহ, মনিরুল ইসলাম রোহান, জিলানী মিল্টন, মোকাম্মেল আহসান।

কোচ : আমিনুল ইসলাম, ম্যানেজার : আশরাফুল ইসলাম।