ক্রীড়া প্রতিবেদক
তার জোড়া গোলেই এশিয়ান কাপ বাছাই পর্বে মিয়ানমারকে ২-১ গোলে হারানো। যা বাংলাদেশের ইতিহাস গড়ে চূড়ান্ত পর্বে খেলার ছাড়পত্র এনে দেয়। তাই এবার মিয়ানমারের লিগে খেলার জন্য চুক্তিবদ্ধ হয়েছেন ঋতুপর্ণা চাকমা। দেশটির শীর্ষ নারী লিগের বর্তমান চ্যাম্পিয়ন আয়েয়াওয়াডি ইউনাইটেডের সাথে তিন মাসের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন এই ফরোয়ার্ড। ভারতের গোয়ায় অনুষ্ঠিত সাফ চ্যাম্পিয়নশিপ থেকে ফিরে আগামী ১২ জুন মিয়ানমারে যাওয়ার কথা তার। যদিও তখন এশিয়ান গেমসের প্রস্তুতি শুরু হলে অনিশ্চিত হয়ে যাবে ঋতুর মিয়ানমার যাওয়া।



