একই আসনে স্ত্রীসহ লুৎফুজ্জামান বাবরের মনোনয়ন জমা

Printed Edition

নেত্রকোনা সংবাদদাতা

একই আসনে স্ত্রীসহ মনোনয়নপত্র জমা দিয়ে আবোরো আলোচিত হয়ে উঠছেন লুৎফুজ্জামান বাবর। গত সোমবার বিকেলে দলীয় নেতাকর্মীসহ নেত্রকোনা জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে রিটার্নিং অফিসার মো: সাইফুর রহমানের কাছে নেত্রকোনা-৪ (মোহনগঞ্জ-মদন-খালিয়াজুরি) আসনে লুৎফুজ্জামান বাবর মনোনয়ন ফরম জমা দেন। এর প্রায় আধাঘণ্টা পর একই আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে তার স্ত্রী তাহমিনা জামান শ্রাবণীর পক্ষে মনোনয়নপত্র জমা দেন বাবরের এপিএস মির্জা হায়দার আলী। একই আসনে স্বামী-স্ত্রীর মনোনয়নপত্র দাখিল করায় বাবর আবারো আলোচিত হয়ে উঠেছেন। কেনো কিংবা কোন কৌশলগত কারণে একই আসনে তারা দু’জন মনোনয়নপত্র দাখিল করলেন- এমন প্রশ্ন এখন অনেকের মধ্যে।

উল্লেখ্য, ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনের সময় লুৎফুজ্জামান বাবর যখন কারাবন্দী তখন তার স্ত্রী এই একই আসনে তার হয়ে প্রতিদ্বন্দ্বিতা করে ব্যাপক সারা ফেলেছিলেন। সে সময় তাহমিনা জামান শ্রাবণী নির্বাচনী প্রচারণা চালিয়ে মানুষের মন জয় করে জনপ্রিয়তা অর্জন করেন।