প্রাইম ব্যাংক এবং গ্রান্ড সিলেট হোটেল অ্যান্ড রিসোর্ট চুক্তি স্বাক্ষর

Printed Edition

প্রাইম ব্যাংক পিএলসি সম্প্রতি গ্রান্ড সিলেট হোটেল অ্যান্ড রিসোর্টের সাথে একটি কৌশলগত অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষর করেছে, যার মাধ্যমে নীরা গ্রাহকরা বিশেষ সুবিধা উপভোগ করতে পারবেন। এ উপলক্ষে সিলেটে আয়োজিত এক অনুষ্ঠানে এ সম্পর্কিত এক চুক্তি স্বাক্ষর করে উভয় প্রতিষ্ঠান। এই চুক্তির আওতায় প্রাইম ব্যাংকের নীরা গ্রাহকরা গ্রান্ড সিলেট হোটেল অ্যান্ড রিসোর্টের বিভিন্ন সেবা গ্রহণে বিশেষ ডিসকাউন্ট উপভোগ করতে পারবেন, যা তাদের লাইফস্টাইল অভিজ্ঞতাকে আরো সমৃদ্ধ করবে। চুক্তিতে স্বাক্ষর করেন প্রাইম ব্যাংক পিএলসির এসইভিপি ও হেড অব লাইয়াবিলিটি অ্যান্ড ওয়েলথ ম্যানেজমেন্ট শায়লা আবেদীন এবং গ্রান্ড সিলেট হোটেল অ্যান্ড রিসোর্টের ফাইন্যান্সিয়াল কন্ট্রোলার মো: আতিকুর রহমান আরিফ। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন প্রাইম ব্যাংক পিএলসির উইমেন ব্যাংকিং নীরার বিজনেস ডেভেলপমেন্ট ও প্রিপোজিশন ম্যানেজার ফাতেমা আক্তার নাজ; গ্রান্ড সিলেট হোটেল অ্যান্ড রিসোর্টের সেলস ও মার্কেটিং ডিরেক্টর মুস্তাফিজুর রহমান খানসহ উভয় প্রতিষ্ঠানের অন্য ঊর্ধ্বতন কর্মকর্তারা। বিজ্ঞপ্তি।