অগ্রণী ব্যাংকের ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত

Printed Edition
অগ্রণী ব্যাংকের ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত
অগ্রণী ব্যাংকের ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত

অগ্রণী ব্যাংক পিএলসির ২০২৬ সালের ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জন এবং খেলাপি ঋণ আদায় জোরদার করার লক্ষ্যে ফরিদপুর সার্কেলের ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার ফরিদপুরে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন অগ্রণী ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক পারসুমা আলম। সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য দেন উপব্যবস্থাপনা পরিচালক মো: আবুল বাশার। ফরিদপুর সার্কেলের মহাব্যবস্থাপক সুপ্রভা সাঈদের সভাপতিত্বে অনুষ্ঠানে সার্কেলাধীন ফরিদপুর, মাদারীপুর ও গোপালগঞ্জ অঞ্চলের আঞ্চলিক প্রধান এবং শাখা ব্যবস্থাপকেরা অংশ নেন। সভায় ব্যাংকের সার্বিক ব্যবসায়িক প্রবৃদ্ধি বৃদ্ধি এবং ঋণ আদায় জোরদারে বিভিন্ন দিকনির্দেশনা দেয়া হয়। বিজ্ঞপ্তি।