ডেঙ্গুতে দুগ্ধ খামারের কর্মকর্তার মৃত্যু

Printed Edition

সাভার (ঢাকা) সংবাদদাতা

সাভার কেন্দ্রীয় গো-প্রজনন ও দুগ্ধ খামারের এনিম্যাল ব্রিডিং শাখার সিনিয়র সায়েন্টিফিক অফিসার বিসিএস (লাইভস্টক) ক্যাডারের ৩৩তম ব্যাচের কর্মকর্তা মো: তবারক আলী ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর মোহাম্মদপুরে আল মানার হাসপাতালে মৃত্যুবরণ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি এক ছেলে, এক কন্যাসন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। সাভার কেন্দ্রীয় গো-প্রজনন ও দুগ্ধ খামারের পরিচালক মো: শহিদুল ইসলাম তার মৃত্যুর খবর নিশ্চিত করেন। মো: তবারক আলীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন মৎস্য ও প্রাণিস¤পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ, মৎস্য ও প্রাণিস¤পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এবং মন্ত্রণালয়ের সচিব মো: দেলোয়ার হোসেন। প্রাণিসম্পদ অধিদফতরের শোকবার্তায় মন্ত্রী ও প্রতিমন্ত্রী বলেন, মো: তবারক আলী ছিলেন একজন দক্ষ, নিষ্ঠাবান ও মেধাবী প্রাণিসম্পদ কর্মকর্তা। দেশের প্রাণিস¤পদ উন্নয়ন কার্যক্রমে তার অবদান স্মরণীয় হয়ে থাকবে। মরহুমের রূহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।