আলজাজিরা
ন্যাটো জোটে পর্যাপ্ত অর্থ বরাদ্দ না দেয়ার অভিযোগ তুলে স্পেনের ওপর চরম ক্ষোভ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল বুধবার তুরস্কের আঙ্কারায় চলমান ন্যাটো শীর্ষ সম্মেলনের ফাঁকে জোটের মহাসচিব মার্ক রুটের সাথে যৌথ সংবাদ সম্মেলনে তিনি স্পেনের কড়া সমালোচনা করেন। একই সাথে স্পেনের সাথে সবধরনের বাণিজ্যিক সম্পর্ক অবিলম্বে ছিন্ন করারও নির্দেশ দিয়েছেন তিনি।
তবে মার্কিন প্রেসিডেন্টের এই ক্ষোভ ও নির্দেশকে বিশেষ কোনো গুরুত্ব দিতে নারাজ স্প্যানিশ প্রশাসন। দেশটির প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে, তারা ট্রাম্পের এই হুমকিকে সাধারণ বাণিজ্যিক ও রাজনৈতিক পরিস্থিতির অংশ হিসেবেই দেখছে। সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, ন্যাটো জোটের ক্ষেত্রে স্পেন অত্যন্ত বাজে এক অংশীদার।



