দ্য ডেইলি স্টার-প্রাইম ব্যাংক কৃতি শিক্ষার্থী সম্মাননা পেয়েছেন চট্টগ্রাম গ্রামার স্কুলের ‘ও’ লেভেলের শিক্ষার্থী নুমায়ের মিজান আমির। ‘ও’ এবং ‘এ’ লেভেলের কৃতি শিক্ষার্থীদের ২৫তম দ্য ডেইলি স্টার-প্রাইম ব্যাংকের সংবর্ধনা অনুষ্ঠানে তাকে এই সম্মাননা দেয়া হয়েছে।
শনিবার সকালে বাংলাদেশ-চীন মৈত্রী প্রদর্শনী কেন্দ্রে তার হাতে সম্মমনা তুলে দেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। এবারের সম্মামনা অনুষ্ঠানের প্রতিপাদ্য ছিল ‘স্যালুটিং দ্য নেশন বিল্ডার্স অব টুমরো’ আগামীর দেশ গড়ার কারিগরদের অভিবাদন।
অনুষ্ঠানে প্রাইম ব্যাংক পিএলসির সিইও ফয়সাল রহমান, বাংলাদেশে আইডিপি এডুকেশন লিমিটেডের কান্ট্রি ডিরেক্টর রাজিব মাহবুবুলসহ বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- সমাজসেবায় একুশে পদকপ্রাপ্ত বিশিষ্ট শিল্পপতি ও পিএইচপি ফ্যামিলির চেয়ারম্যান নুমায়ের মিজান আমিরের দাদা আলহাজ সুফি মোহাম্মদ মিজানুর রহমান ও বাবা আমির হোসেন সোহেল।
কৃতি শিক্ষার্থী নুমায়ের মিজান আমির বলেন, আজকে এই সম্মানজনক পুরস্কার পেয়ে আমি আবেগ আপ্লুত। আমি বড় হয়ে দেশের জন্য কাজ করতে চাই। দেশের সেবায় নিজের সর্বোচ্চটা দিতে চাই। আমাদের পিএইচপি ফ্যামিলিকে দেশের শীর্ষস্থানীয় পর্যায়ে নিয়ে যেতে চাই।
অনুষ্ঠানে পুরস্কারপ্রাপ্তদের বাবা-মা, পরিবার, শিক্ষক, বন্ধু এবং বিশেষ অতিথিরাও উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।



