মো: জাকীর হোসেন
সিনিয়র শিক্ষক (বাংলা বিভাগ), বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজ, বনানী, ঢাকা।
মাস্টার ট্রেইনার (বাংলা) ও বোর্ড পরীক্ষক
সুপ্রিয় এসএসসি পরীক্ষার শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিও। আজ তোমাদের বাংলা প্রথম পত্রের ‘গদ্যাংশ : নিমগাছ’ থেকে আরো ৭টি বহুনির্বাচনী প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করা হলো।
নিচের উদ্দীপকটি পড়ে ২০ নম্বর
প্রশ্নের উত্তর দাও।
‘নসিমন দীর্ঘ দিন যাবৎ একটি বাড়িতে কাজ করে। আজ সে বয়সের ভারে অক্ষম হয়ে পড়েছে। তাই সে বিদায় নিতে চায়। কিন্তু বাড়ির কর্তার কাছে বিদায় নিতে গিয়ে সে কেঁদে ফেলে।’
২০। উক্ত রচনাটিতে যে বিষয়টি প্রকাশ পেয়েছে-
র) প্রথায় বিশ্বাসী
রর) আত্মার বন্ধন
ররর) আর্থিক দীনতা
নিচের কোনটি সঠিক?
ক) রর খ) র ও ররর
গ) রর ও ররর ঘ) র, রর ও ররর
২১। কবি নিমগাছের পাতাগুলোকে কোনটি কল্পনা করেছেন?
ক) সবুজ আকাশরূপে
খ) সবুজ প্রান্তররূপে
গ) সবুজ মেঘমালারূপে
ঘ) সবুজ সাগররূপে
২২। কবির মুগ্ধতার কারণ কী?
র) উন্নত ব্যক্তিত্ব
রর) নিমগাছের রূপ
ররর) নিমগাছের গুণ
নিচের কোনটি সঠিক?
ক) র খ) র ও রর
গ) র ও ররর ঘ) ররর
২৩। ‘নক্ষত্র নেমে এসেছে যেন নীল আকাশ থেকে সবুজ সায়রে’- এখানে ‘নক্ষত্র’ বলতে কোনটিকে বোঝানো হয়েছে?
ক) নিমগাছের পাতাকে
খ) নিমগাছের ফুলকে
গ) নিমগাছের ডালকে
ঘ) নিমগাছের ছালকে
২৪। দেশের রসাল ও মধুর ফল কোনটি?
ক) তাল ও বেল
খ) আম ও কাঁঠাল
গ) জাম ও নারিকেল
ঘ) আনারস ও লিচু
২৫। চর্মরোগ প্রতিরোধে নিমগাছের কোন অঙ্গটির প্রভাব বেশি?
ক) বাকল
খ) পাতা
গ) কচি ডাল
ঘ) শিকড়
২৬। নিমগাছের পাতাগুলো গরম তেলে ভাজা হয় কেন?
ক) সর্দি-কাশির ওষুধ তৈরিতে
খ) যকৃতের ওষুধ তৈরিতে
গ) ওষুধ তৈরিতে
ঘ) দাঁতের মাজন তৈরিতে
উত্তর : ২০. ক, ২১. ঘ, ২২. খ, ২৩. খ, ২৪.খ, ২৫. খ, ২৬. গ।



