কিশোরগঞ্জ প্রতিনিধি
কিশোরগঞ্জের করিমগঞ্জে পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে বাড়ি থেকে ডেকে নিয়ে এক ব্যবসায়ীকে মারধর করে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। গত সোমবার সকালে উপজেলার জয়কা ইউনিয়নের রামনগর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রাসেল মিয়া (৩০) ওই গ্রামের বাসিন্দা ও মো: কুতুবউদ্দিনের ছেলে। তিনি ভাঙারি ব্যবসার সাথে জড়িত ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, একই গ্রামের ছাইদুর রহমানের কাছ থেকে পাঁচ হাজার টাকা ধার নিয়েছিলেন রাসেল মিয়া। ওই টাকা পরিশোধে দেরি হওয়ায় কয়েক দিন আগে রাসেলের সাথে ছাইদুর রহমান, মামুন, সুমন, হিমেলসহ কয়েকজনের বাগি¦তণ্ডা হয়।
অভিযোগ রয়েছে, ওই ঘটনার জেরে সোমবার রাসেলকে বাড়ি থেকে ডেকে একটি নির্জন স্থানে নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে মারধর করা হয়। পরে পুলিশকে খবর দেয়া হলে ঘটনাস্থল থেকে তাকে হেফাজতে নেয়া হয়।



