রেফারি ইসমাইল এলফাত

Printed Edition

ক্রীড়া ডেস্ক

সেমিফাইনালে ইংল্যান্ড ও আর্জেন্টিনার মধ্যকার ম্যাচ পরিচালনার দায়িত্ব পেয়েছেন যুক্তরাষ্ট্রের রেফারি ইসমাইল এলফাত। ৪৪ বছর বয়সী এলফাত এবারের বিশ্বকাপে জাপান-নেদারল্যান্ডস, উরুগুয়ে-স্পেন এবং শেষ ষোলোতে নরওয়ে-ব্রাজিল ম্যাচ পরিচালনা করেছেন। এখন পর্যন্ত তিনি ছয়টি হলুদ কার্ড এবং একটি সরাসরি লাল কার্ড দেখিয়েছেন।

এলফাত ২০২২ কাতার বিশ্বকাপেও দায়িত্ব পালন করেছিলেন। সেবার ফ্রান্স ও আর্জেন্টিনার মধ্যকার ফাইনালে তিনি চতুর্থ রেফারি ছিলেন। এ ছাড়া ২০২২ বিশ্বকাপের গ্রুপ পর্বে ব্রাজিলের বিপক্ষে জয়সূচক গোল উদ্যাপনের সময় জার্সি খুলে ফেলায় ক্যামেরুনের ভিনসেন্ট আবুবাকারকে প্রথমে অভিনন্দন জানিয়ে পরে নিয়ম অনুযায়ী লাল কার্ড দেখানোর ঘটনাটি ব্যাপক আলোচনায় আসে।