আনাদোলু
ভেনিজুয়েলায় মার্কিন সামরিক হস্তেেপর নিন্দা জানিয়ে লাতিন আমেরিকার দেশগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো। বুধবার পানামায় ডেভেলপমেন্ট ব্যাংক অব লাতিন আমেরিকা ও দ্য ক্যারিবিয়ান আয়োজিত লাতিন আমেরিকা অ্যান্ড ক্যারিবিয়ান ইন্টারন্যাশনাল ইকোনমিক ফোরাম-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।
গুস্তাভো পেত্রো বলেন, আমরা চাই না কারাকাস কিংবা আমেরিকার অন্য কোনো দেশ উত্তর বা দণি দিক থেকে পেণাস্ত্রের ল্যবস্তুতে পরিণত হোক। আমাদের জনগণ ইতিহাসকে এমনভাবে গড়ে তুলেছে যাতে আমরা নিজেদেরকে লাতিন আমেরিকান ও ক্যারিবিয়ান সভ্যতা হিসেবে বৈচিত্র্যময় হলেও আন্তঃসংযুক্ত হিসেবে দেখতে শিখেছি। আন্তর্জাতিক চ্যালেঞ্জের প্রতি দৃষ্টি আকর্ষণ করে পেট্রো যুক্তি দেন, মাদক পাচার, জলবায়ু সঙ্কট এবং প্রতিনিয়ত সঙ্ঘাতের মতো বৈশ্বিক হুমকি মোকাবেলার একমাত্র উপায় হলো আঞ্চলিক স্থিতিশীলতা এবং ঐক্যবদ্ধ হওয়া।
লাতিন আমেরিকার আসল শক্তি পেণাস্ত্র বা অর্থ থেকে আসে না বলে জোর দিয়ে পেট্রো বলেন, প্রকৃতি, সাংস্কৃতিক বৈচিত্র্য এবং যুদ্ধের পরিবর্তে বিশ্বকে একটি শান্তিপূর্ণ বিকল্প প্রদানের সন্ধানে নিহিত। আমরা কি খণ্ডিত ও বিচ্ছিন্ন থাকতে রাজি হবো, নাকি আমরা একটি প্রকৃত ঐক্য গড়ে তুলব? এদিন আমেরিকা অ্যান্ড ক্যারিবিয়ান ইন্টারন্যাশনাল ইকোনমিক ফোরামে ব্রাজিল, পানামা, বলিভিয়া, জ্যামাইকা, ইকুয়েডর এবং গুয়াতেমালার প্রেসিডেন্ট ফোরামে যোগ দিয়েছিল।



