এনআরবিসি ব্যাংক প্রতিষ্ঠার ১৩ বছর অতিক্রম করে ১৪ বছরে পদার্পণ করেছে। ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার মাধ্যমে সুশাসন জোরদার করার প্রত্যয় পূনর্ব্যক্ত করা হয়েছে। এ ছাড়া বিস্তৃত নেটওয়ার্কের মাধ্যমে স্বল্প আয়ের মানুষদের ব্যাংকিং সেবার আওতায় আনতে অন্তর্ভূক্তিমূলক কর্মকাণ্ড বাড়ানো হবে। বৃহস্পতিবার প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে ব্যাংকের পদযাত্রা ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের চেয়ারম্যান মো: আলী হোসেন প্রধানিয়া। ‘আস্থার আলো দেশজুড়ে’ শীর্ষক সেøাগানে আয়োজিত অনুষ্ঠানে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ড. মো: তৌহিদুল আলম খান, এফসিএমএ, উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আব্দুল কাইয়ুম খানসহ বিভাগীয় প্রধানরা উপস্থিত ছিলেন। এ ছাড়া জোন ও শাখা-উপশাখার কর্মকর্তারা অনলাইন প্ল্যাটফর্ম জুমে অংশ নেন। বিজ্ঞপ্তি।



