বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি (বাউয়েট) ক্যাম্পাসে লাফার্জ হোলসিম বাংলাদেশ লিমিটেড কোম্পানির হোলসিম ইনোভেটিভ অ্যান্ড সাসটেইনেবল বিল্ডিং সলিউশন শীর্ষক সেমিনার এবং ট্রাস কম্পিটিশন অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভিসি ব্রিগেডিয়ার জেনারেল এস এম লুৎফর রহমান। পুরকৌশল বিভাগের শিক্ষার্থী শাফিউর রহমান সিয়াম ও অর্থি এলমা ইউসুবার সঞ্চালনায় উদ্বোধনী বক্তব্য রাখেন পরীক্ষা নিয়ন্ত্রক কর্নেল (অব:) হা হেন মং, স্বাগত বক্তব্য রাখেন বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক ড. প্রকৌশলী মো: মাহমুদুর রহমান। লাফার্জ হোলসিম বাংলাদেশে টেকনিক্যাল সার্ভিসের বিভাগীয় প্রধান ফকরুদ্দিন মোহাম্মদ খান হোলসিম ইনোভেটিভ অ্যান্ড সাসটেইনেবল বিল্ডিং সলিউশনের ওপর প্রেজেন্টেশন প্রদান করেন। এসময় বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মেজর মো: মনজিনুল মুবীন (অব:), সব অনুষদের ডিন পুরকৌশল বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন । বিজ্ঞপ্তি।



