বরিশাল ব্যুরো
বাংলা বর্ষপঞ্জির প্রথম দিন পয়লা আষাঢ় উপলক্ষে বরিশাল নগরীর সৃজনশীল বই বিপণন প্রতিষ্ঠান বনলতা বুক ক্যাফেতে আয়োজন করা হয় দিনব্যাপী বর্ষাবরণ অনুষ্ঠান। গত সোমবার সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত চলে গান, কবিতা, নৃত্য ও সাংস্কৃতিক পরিবেশনা। অনুষ্ঠানে আগত অতিথিদের স্বাগত জানান বনলতা বুক ক্যাফের পরিচালক জাহিদ আবদুল্লাহ রাহাত। সৃজনশীল বইয়ের সমাহারে সাজানো নান্দনিক পরিবেশে অংশগ্রহণকারীরা বর্ষার গান, কবিতা আবৃত্তি ও নৃত্য পরিবেশন করেন।
বরিশাল বিশ্ববিদ্যালয়, সরকারি বিএম কলেজ, সরকারি মহিলা কলেজ, পলিটেকনিক ইনস্টিটিউট, ইউনিভার্সিটি অব গ্লোবাল ভিলেজ (ইউজিভি) এবং বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা বিভিন্ন আয়োজনে অংশ নেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লেখক সাইফুল আহসান বুলবুল, কবি ও ছড়াকার দীপংকর চক্রবর্তী, অধ্যাপক হাবিবুল ইসলাম, অধ্যাপক স ম. ইমানুল হাকিম, অধ্যাপক রফিকুল ইসলাম, বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সঞ্জয় সরকার, ডেপুটি রেজিস্ট্রার ড. বাহাউদ্দীন গোলাপ, সাংবাদিক প্রান্তিক জসীম ও তথ্য কর্মকর্তা মৃদুল চৌধুরী প্রমুখ। সাংস্কৃতিক পর্বে সংগীত পরিবেশন করে ব্যান্ড দল ‘নিকুঞ্জ’ ও শিল্পী সঞ্জয় হালদার। অনুষ্ঠানে অংশ নেয়া ব্যান্ডশিল্পী ও দৈনিক বাংলাদেশ বাণীর বিশেষ প্রতিবেদক আলমগীর সোহাগ বলেন, বনলতা বুক ক্যাফের সৃজনশীল আয়োজন মুগ্ধ করেছে।



