ঢাবিতে নবায়নযোগ্য জ্বালানির রূপান্তর বিষয়ক সিম্পোজিয়াম

Printed Edition
ঢাবিতে নবায়নযোগ্য শক্তির রূপান্তর বিষয়ক সিম্পোজিয়াম বক্তব্য রাখেন ভিসি অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান  :   নয়া দিগন্ত
ঢাবিতে নবায়নযোগ্য শক্তির রূপান্তর বিষয়ক সিম্পোজিয়াম বক্তব্য রাখেন ভিসি অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান : নয়া দিগন্ত

‘স্মার্ট আইডিয়াস ফর ক্লিন পাওয়ার : ইনোভেশন অ্যান্ড অন্ট্রাপ্রেনিউরশিপ ইন দ্য এনার্জি ট্রানজিশন অ্যান্ড ইকোনমি শীর্ষক’ এক সিম্পোজিয়াম বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মোকাররম হোসেন খন্দকার বিজ্ঞান ভবন মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন। বিজ্ঞান অনুষদ এই সিম্পোজিয়াম আয়োজন করে।

অনুষদের ডিন অধ্যাপক ড. আবদুস সালামের সভাপতিত্বে অনুষ্ঠানে ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদের ডিন অধ্যাপক ড. উপমা কবির, বাংলাদেশ এনার্জি অ্যান্ড পাওয়ার রিসার্চ কাউন্সিল (বিইপিআরসি)-এর চেয়ারম্যান মোহাম্মদ ওয়াহিদ হোসাইন এবং সদস্য অধ্যাপক ড. মো: রফিকুল ইসলাম বক্তব্য রাখেন। বিইপিআরসির পরিচালক অধ্যাপক ড. হাসান মাহমুদ মূল প্রবন্ধ উপস্থাপন করেন। রসায়ন বিভাগের প্রভাষক মো: আল-আমীন হোসেন এবং সামিহা নাহিয়ান অনুষ্ঠান সঞ্চালন করেন।

সিম্পোজিয়ামের টেকনিক্যাল সেশনে ঢাকা বিশ^বিদ্যালয়ের শিক্ষক ও গবেষকরা প্রবন্ধ উপস্থাপন করেন। বিজ্ঞপ্তি।