মিঠাপুকুর (রংপুর) সংবাদদাতা
রংপুরের মিঠাপুকুরে অস্বাস্থ্যকর ও অনিরাপদ উপায়ে ভেজাল গুড় উৎপাদনের দায়ে এক কারখানামালিককে এক লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সাথে ভেজাল গুড় বহনের দায়ে এক পরিবহন মালিককে ১০ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়। গতকাল বৃহস্পতিবার বিশেষ অভিযানে এ জরিমানা করা হয়।
উপজেলার শুকুরের হাটের সংলগ্ন গেনারপাড়া এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা আদায় করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আশিক জামান। জনস্বাস্থ্য সুরা এবং খাদ্যে ভেজাল রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে প্রশাসন।



