পোখরার মেয়রের সাথে বিপিজেএ প্রতিনিধিদের সাক্ষাৎ

Printed Edition
নেপালে বাংলাদেশ ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরা পোখরা সিটি মেয়র ধনরাজ আচার্য্যরে সাথে সৌজন্য সাক্ষাৎ করেন : নয়া দিগন্ত
নেপালে বাংলাদেশ ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরা পোখরা সিটি মেয়র ধনরাজ আচার্য্যরে সাথে সৌজন্য সাক্ষাৎ করেন : নয়া দিগন্ত

‘ন্যাশনাল ফোরাম অব ফটো জার্নালিস্টস (এনএফপিজে), নেপাল’-এর আমন্ত্রণে এক দ্বিপক্ষীয় এক্সচেঞ্জ প্রোগ্রামের আওতায় ‘বাংলাদেশ ফটো জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের (বিপিজেএ)’ ১২ সদস্যের একটি প্রতিনিধিদল গত ১৫ আগস্ট নেপালের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করে।

সংগঠনের সভাপতি এ কে এম মহসীনের নেতৃত্বে প্রতিনিধিদলটি নেপালে অনুষ্ঠিতব্য ‘বিশ্ব আলোকচিত্র দিবস ২০২৬’-এর বিভিন্ন কর্মসূচি ও দ্বিপক্ষীয় সম্মেলনে অংশগ্রহণ করছে।

সফরসূচির অংশ হিসেবে ইতোমধ্যে প্রতিনিধিদলটি সফলভাবে প্রথম ও দ্বিতীয় দিনের কর্মসূচি সম্পন্ন করেছে। আজ ১৭ সোমবার সকালে পোখরা মেট্রোপলিটন সিটির মেয়র ধনরাজ আচার্য্যরে সাথে বিপিজেএ সভাপতি এ কে এম মহসীন ও প্রতিনিধিদলের এক সৌজন্য সাক্ষাৎ, মতবিনিময় এবং শুভেচ্ছা স্মারক বিনিময় অনুষ্ঠিত হয়। সভায় ন্যাশনাল ফোরাম অব ফটো জার্নালিস্টস (এনএফপিজে), নেপালের সভাপতি প্রদীপ রাজ অন্তে উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।