পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের প্রস্তুতি: বাংলা-পর্বসংখ্যা-৮৩

এক কথায় প্রকাশ

Printed Edition
পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের প্রস্তুতি: বাংলা-পর্বসংখ্যা-৮৩
পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের প্রস্তুতি: বাংলা-পর্বসংখ্যা-৮৩

মো: মাছুদুল আমীন শাহীন

অধ্যক্ষ, শাহীন ক্যাডেট স্কুল, টাঙ্গাইল

সুপ্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। বাংলা বিষয়ের ওপর আলোচনায় আজ রয়েছে ‘এক কথায় প্রকাশ’।

মাথা নিচু করে সালাম করা- কুর্নিশ

মরণ পর্যন্ত- আমরণ

মিষ্টি কথা বলে যে- মিষ্টভাষী

মায়ের মতো যে ভূমি- মাতৃভূমি

মেধা আছে যার- মেধাবী

মহাকাশ পথে যে যান ব্যবহার করা হয়- নভোযান

অনেক মানুষের গলায় একসঙ্গে ভীষণ চেঁচামেচি- মহাকলরব

যে ওষুধ বা মলম চেপে চেপে শরীরে লাগাতে হয়- মালিশ

সামরিক বাহিনী- মিলিটিরি

শত্রুর দখল থেকে দেশকে রক্ষা করার জন্য লড়াই করেছিল যে সেনাদল- মুক্তিবাহিনী

যিনি মুক্তির জন্য যুদ্ধ করেন- মুক্তিযোদ্ধা

মাটির তৈরি শিল্পকর্ম- মৃৎশিল্প

রেখা দিয়ে আঁকা ছবি- নকশা

গভীর রাত্রি- নিশিরাত

জনশূন্য স্থান- নির্জন

কোনোরকম বিচার-বিবেচনা ছাড়া - নির্বিচারে

অন্যায়ের শিকার- নির্যাতিত

যন্ত্রণা বোঝায় এমন অনুভূতি - টনটন

যা লোপ পেয়েছে- বিলুপ্ত

যা পাওয়া কষ্ট-দু®প্রাপ্য

যা বলা হয়েছে-উক্ত

যা হবে- অবধারিত

যা যুক্তিসঙ্গত নয়-অযৌক্তিক

যা বলা যায় না- অকথ্য

যা পূর্বে বা আগে ঘটেনি- অভূতপূর্ব

যা আকাশে চরে-খেচর

যা ভোলা যায় না-চিরস্মরণীয়

যা বর্ণনা করা যায় না-অনির্বাচনীয়

যা বহুকাল ধরে চলে আসছে- চিরন্তন

যা পুনঃপুনঃ দুলছে- দোদুল্যমান

যা নিবারণ করা কষ্ট-দুর্নিবার

যা সহজে ভেদ করা যায় না- দুর্ভেদ্য

যা দেখা যায় না- অদৃশ্য

যা স্থায়ী নয়- অস্থায়ী

যা জলে ও স্থলে চরে-উভচর

যা মাটি ভেদ করে ওঠে-উদ্ভিদ

যা বিশ্বাস করার মতো নয়-অবিশ্বাস্য

যা লঙ্ঘন করা যায় না-অলঙ্ঘনীয়

যা দমন করা যায় না-অদম্য

যা দমন করা কষ্টকর- দুর্দমনীয়

যা কষ্ট করে জয় করা যায়-দুর্জয়