আফিয়া আফরিন

Printed Edition

আফিয়া আফরিন ফরিদপুরের চর ভদ্রাসন উপজেলার চর অযোধ্যা উচ্চ বিদ্যালয় থেকে ঢাকা বোর্ডের অধীনে এবারের (২০২৬ সালের) এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিয়ে উপজেলার মধ্যে সর্বোচ্চ নম্বর পেয়ে গোল্ডেন জিপিএ ৫ অর্জন করেছে। আফিয়ার বাবা মোহাম্মদ বিল্লাল হোসেন এবং মা আকলিমা আক্তার উভয়ই স্কুল শিক্ষক। তার এ সাফল্যে মা-বাবাসহ পরিবারের সদস্য, আত্মীয়স্বজন, শিক্ষক ও সহপাঠীরা অত্যন্ত আনন্দিত ও গর্বিত।

আফিয়া আফরিন জানায়, মা-বাবার অনুপ্রেরণা, নিয়মিত পড়াশোনা, অধ্যবসায় ও শিক্ষকদের আন্তরিক সহযোগিতা থাকলে আল্লাহ চাহে তো যে কেউ এ ধরনের সাফল্য অর্জন করতে পারে। জীবনে বহু দূর এগিয়ে যেতে, উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে এবং সত্যিকারের মানুষ হয়ে উঠতে আফিয়া সবার কাছে দোয়া প্রার্থী।

চর ভদ্রাসন (ফরিদপুর) সংবাদদাতা