দেশের বাজারে নতুন স্মার্টফোন হেলিও ৪৫

Printed Edition
দেশের বাজারে নতুন স্মার্টফোন হেলিও ৪৫
দেশের বাজারে নতুন স্মার্টফোন হেলিও ৪৫

প্রযুক্তি ডেস্ক

এডিসন গ্রুপের হ্যান্ডসেট ব্র্যান্ড হেলিও তাদের স্মার্টফোন লাইনআপে উদ্বোধন করেছে নতুন স্মার্টফোন হেলিও ৪৫। বাজারে দু’টি ভ্যারিয়েন্টে পাওয়া যাবে স্মার্টফোনটি ৬ ও ১২৮জিবি এবং ৮ ও ১২৮ জিবি যথাক্রমে ১১ হাজার ৯৯৯ টাকা এবং ১২ হাজার ৯৯৯ টাকায়। সাথে থাকছে গ্রামীনফোনের বান্ডেল অফার। হেলিও ৪৫ স্মার্টফোনটিতে আছে ২০:৯ অ্যাসপেক্ট রেশিও’র ৬.৬৭ ইঞ্চি ১২০ হার্জের ফুল এইচডি প্লাস পাঞ্চ হোল ডিসপ্লে। এছাড়াও ডিসপ্লে প্রোটেকশন হিসেবে আছে আয়রন গার্ড গ্লাস। চিপসেট হিসেবে এই হ্যান্ডসেটটিতে আছে মিডিয়াটেক-এর ১২ ন্যানোমিটার প্রিমিয়াম চিপসেট হেলিও জি৮১ এবং প্রসেসরে আছে ২.০ গিগাহার্জ অক্টাকোর প্রসেসর। তাছাড়াও মাল্টিটাস্কিং এবং হাই পারফরম্যান্স এনশিওর করার জন্য এই ফোনে আছে ৬ জিবি এবং ৮ জিবি র্যা ম। এছাড়াও মেমোরি ফিউশনের মাধ্যমেও র্যা ম বাড়ানো যাবে যথাক্রমে ৬ জিবি এবং ৮ জিবি করে। ১২৮ জিবি রম দিবে অনেক বেশি অ্যাপ এবং ছবি বা ভিডিও স্টোর করার ব্যবস্থা।

স্মার্টফোনটিতে আছে লেটেস্ট অ্যান্ড্রোয়েড ১৫ অপারেটিং সিস্টেম যার কারণে ব্যবহারকারীরা পাবেন গুগলের অত্যাধুনিক সব ফিচার এবং ইউজার ফ্রেন্ডলি ইন্টারফেইস। ফটোগ্রাফিপ্রেমীদের জন্য, হেলিও ৪৫ নিয়ে এসেছে ৫০ মেগাপিক্সেল সনি সেন্সরের ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ। এই স্মার্টফোনটিতে রয়েছে পাঁচ হাজার এমএএইচ লি-পলিমার ব্যাটারি, যা সারাদিন ধরে নিরবচ্ছিন্নভাবে ব্যবহার করা যাবে।