খুলনায় ১১ দলের সমাবেশ শনিবার

Printed Edition

নিজস্ব প্রতিবেদক

আগামী শনিবার বেলা ২টায় খুলনা মহানগরীর সার্কিট হাউজ ময়দানে ১১ দলীয় ঐক্যের খুলনা বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হবে। গণভোটের রায় বাস্তবায়ন ও জনদুর্ভোগ লাঘবের দাবিতে ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে এ সমাবেশের আয়োজন করা হয়েছে।

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ারের সভাপতিত্বে অনুষ্ঠিতব্য এ সমাবেশে জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা এবং জামায়াতে ইসলামীর আমির ডা: শফিকুর রহমান এমপিসহ ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতৃবৃন্দ বক্তৃতা করবেন।

সমাবেশকে কেন্দ্র করে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে এবং সাধারণ মানুষের মধ্যে ব্যাপক সাড়া লক্ষ্য করা যাচ্ছে। আশা করা হচ্ছে, ২০ জুনের এ সমাবেশে খুলনা বিভাগের বিভিন্ন জেলা থেকে কয়েক লাখ মানুষের সমাগম ঘটবে। ১১ দলীয় ঐক্যের খুলনা বিভাগীয় সমাবেশকে সর্বাত্মকভাবে সফল করতে স্বতঃস্ফূর্তভাবে দলে দলে যোগদানের জন্য খুলনা বিভাগের সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন ১১ দলের নেতারা।