নগদে রেমিট্যান্স এনে স্বর্ণের হার জিতলেন পোশাকশ্রমিক উমর ফারুক

Printed Edition

ডাক বিভাগের ডিজিটাল আর্থিক সেবা নগদের জনপ্রিয় রেমিট্যান্স ক্যাম্পেইন ‘হার না মানা হার’-এর আওতায় স্বর্ণের হার জিতে নিয়েছেন গাজীপুরে কর্মরত পোশাকশ্রমিক উমর ফারুক। চলমান এই ক্যাম্পেইনের চতুর্থ বিজয়ী হিসেবে তিনি এই উপহার বুঝে নেন।

মালয়েশিয়ায় কর্মরত ছোট ভাই তারিফ মিয়ার পাঠানো রেমিট্যান্স নগদের মাধ্যমে গ্রহণ করে স্বর্ণের হার বিজয়ী হন উমর ফারুক। নগদের পক্ষে অভিনেত্রী রুনা খান বিজয়ী উমর ফারুকের কর্মস্থল গাজীপুরের টঙ্গীর একটি পোশাক কারখানায় গিয়ে তাঁর হাতে এই সোনার হার তুলে দেন। বৈধ উপায়ে দেশে রেমিট্যান্স পাঠানো উৎসাহিত করতে গত ১৫ মে থেকে শুরু হওয়া ‘হার না মানা হার’ ক্যাম্পেইনটি চলবে আগামী ৩১ আগস্ট পর্যন্ত। ক্যাম্পেইনের শর্ত অনুযায়ী, নগদের মাধ্যমে যেকোনো বৈধ উপায়ে সর্বনিম্ন ১০ হাজার টাকা বা তার বেশি রেমিট্যান্স গ্রহণ করলেই গ্রাহকরা স্বয়ংক্রিয়ভাবে সোনার হার জেতার প্রতিযোগিতায় অন্তর্ভুক্ত হতে পারবেন ও হার জেতার সুযোগ পাবেন। বিজ্ঞপ্তি।