নেত্রকোনা প্রতিনিধি
জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, কেবল পরীক্ষায় ভালো ফলাফল করলেই চলবেনা, শিক্ষার পাশাপাশি ভাল মানুষ হিসেবেও গড়ে উঠতে হবে। একই সাথে দেশ প্রেমে উদ্ভুদ্ধ হয়ে সমাজ ও রাষ্ট্রের প্রতি যথাযথ ভূমিকা এবং অবদান রাখতে হবে। শনিবার বিকেলে নিজ নির্বাচনী এলাকা সীমান্তবর্ত্তী কলমাকান্দা উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।
তিনি মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির কথা পুনর্ব্যক্ত করে বলেন, মাদক এমন এক মরণব্যাধি যা কেবল একজন ব্যক্তিকেই নয়, পরিবার, সমাজ ও রাষ্ট্রকে ধ্বংস করে দিতে পারে। তিনি সমাজকে মাদকমুক্ত করতে সকলকে একত্রিত হয়ে কাজ বরার আহবান জানান।
ডেপুটি স্পিকার আরো বলেন, অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি শিক্ষার গুণগত মান উন্নয়ন করতে হবে। নিজ এলাকার বড়য়াকোনা সাধু ফ্রেডারিক উচ্চ বিদ্যারয় এবং নলছাপড়া উচ্চ বিদ্যালয়ের হতাশাজনক ফলাফলের কথা উল্লেখ করে ক্ষোভ প্রকাশ করেন। কৃতি শিক্ষার্থীদের অনুপ্রাণিত করতে তিনি বিশ^খ্যাত রুশ সাহিত্যিক লিও টলস্টয়ের কালজয়ী ‘হাউ মাচ ল্যান্ড ডাজ এ ম্যান নিড’ বইটি উপহার দেন। বই প্রদানের কারন তুলে ধরে তিনি বলেন, এই গল্পের মূল নির্যাস হলো সততা।



