সম্পর্ক জোরদারে সম্মত ইন্দোনেশিয়া- চীন

এএফপি
Printed Edition
জাকার্তায় ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তোর সাথে চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং : ইন্টারনেট
জাকার্তায় ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তোর সাথে চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং : ইন্টারনেট

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে আঞ্চলিক শীর্ষ সম্মেলনের প্রাক্কালে রোববার ইন্দোনেশিয়া সফরের সময় চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং জাকার্তার সাথে বেইজিংয়ের সম্পর্ক পুনর্ব্যক্ত করেছেন। চীন ও ইন্দোনেশিয়া পরস্পরের গুরুত্বপূর্ণ অর্থনৈতিক মিত্র। সাম্প্রতিক বছরগুলোতে চীনা কোম্পানিগুলো ইন্দোনেশিয়ার প্রাকৃতিক সম্পদ উত্তোলনে, বিশেষ করে নিকেল খাতে মূলধন বিনিয়োগ করছে।

তবে দক্ষিণ চীন সাগর ও এর আশপাশের অঞ্চলগুলোর কৌশলগত পানিপথে দুই দেশের বিতর্কিত দাবি সাম্প্রতিক বছরগুলোতে তাদের সম্পর্কের ওপর প্রভাব ফেলেছে। গতকাল রোববার ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তোর সাথে এক বৈঠককালে লি বলেন, বেইজিং দক্ষিণ-পূর্ব এশিয়ার বৃহত্তম অর্থনীতির এ দেশটির সাথে সহযোগিতা আরো এগিয়ে নিতে আগ্রহী।

তিনি আরো বলেন, ইন্দোনেশিয়ার সাথে কাজ করতে, দুই দেশের মধ্যকার বন্ধুত্বের ঐতিহ্যকে এগিয়ে নিতে এবং সংহতি ও সহযোগিতা জোরদার করতে ইচ্ছুক চীন। প্রাবোও চীনের সাথে ইন্দোনেশিয়ার ‘ঘনিষ্ঠ ও ভালো’ বন্ধুত্বের কথা পুনর্ব্যক্ত করে বলেন, ‘ইন্দোনেশিয়া একটি নিরাপদ ও সমৃদ্ধ অঞ্চল তৈরি করতে প্রস্তুত।’ তিনি বলেন, ইন্দোনেশিয়া সবার জন্য একটি নিরাপদ ও শান্তিপূর্ণ অঞ্চল তৈরি করতে চীনের সাথে সহযোগিতা জোরদার করতে প্রস্তুত।