হেলথ টিপস

মাইক্রোপ্লাস্টিক কমানোর কৌশল

Printed Edition

পরিবেশে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ায় মাইক্রোপ্লাস্টিক শতভাগ দূর করা অসম্ভব। তবে কিছু সতর্কতামূলক অভ্যাসের মাধ্যমে শরীরকে কম ঝুঁকিতে রাখা সম্ভব।

প্লাস্টিকপাত্র বর্জন : প্লাস্টিক বোতলজাত পানির বদলে কাচ, স্টেনলেস স্টিল বা সিরামিকের পাত্রে পানি ও খাবার সংরণের অভ্যাস করুন। প্লাস্টিকের পাত্রে খাবার না খাওয়া, ফ্রিজে খাবার রাখতেও আইসক্রিমের বাটি বা প্লাস্টিকের বক্স ব্যবহার এড়িয়ে চলুন।

মাইক্রোওয়েভে প্লাস্টিক নিষিদ্ধ : ওভেনে কখনো প্লাস্টিকের পাত্র বা র‌্যাপিং পেপার ব্যবহার করবেন না। উচ্চ তাপে প্লাস্টিকের প্লাস্টিসাইজার ও কণা দ্রুত খাদ্যে ছড়িয়ে পড়ে।

প্রাকৃতিক তন্তুর পোশাক : সুতি, লিনেন বা পাটের পোশাক ব্যবহারে অভ্যস্ত হন। পলিয়েস্টার বা নাইলনের মতো সিন্থেটিক কাপড়ের পোশাক পরিহার করাই ভালো।

ঘর পরিচ্ছন্ন রাখা : ঘরের সিন্থেটিক কার্পেট এড়িয়ে চলুন। বাতাসের ভাসমান কণা কমাতে নিয়মিত ভেজা কাপড়ে ঘর মুছুন কিংবা ভ্যাকিউম করুন।

প্রাকৃতিক খাদ্যাভ্যাস : অতিরিক্ত প্রক্রিয়াজাত ও প্লাস্টিক মোড়কজাত খাবার এড়িয়ে তাজা ফলমূল ও শাকসবজি খান। টি-ব্যাগের বদলে ঐতিহ্যবাহী উপায়ে পাতা চা ফুটিয়ে পান করা নিরাপদ।

নিজের ও পরিবারের স্বাস্থ্য সুরায় আমাদের ব্যক্তিগত সচেতনতাই সবচেয়ে বড় ঢাল। দৈনন্দিন জীবনে ছোট ছোট অভ্যাসের পরিবর্তনই পারে আমাদের রক্তে মিশতে থাকা এই অদৃশ্য বিষের মাত্রা অনেকাংশে কমিয়ে আনতে। ইন্টারনেট।