এবারও বাংলাদেশের এলপিজি খাতে সম্মানজনক ‘বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ড’ অর্জন করেছে বসুন্ধরা এলপি গ্যাস। টানা ষষ্ঠবার এই অ্যাওয়ার্ড অর্জন করলো বসুন্ধরা এলপি গ্যাস লি:। বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের উদ্যোগে আয়োজিত ১৭তম বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ডে এলপি গ্যাস ক্যাটাগরিতে এই স্বীকৃতি লাভ করে ব্র্যান্ডটি। গত শনিবার রাজধানীর এক হোটেলে আয়োজিত অনুষ্ঠানে এই পুরস্কার প্রদান করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বসুন্ধরা এলপি গ্যাসের হেড অব সেলস অ্যান্ড মার্কেটিং মো: রেদোয়ানুর রহমান, চিফ ফিন্যান্সিয়াল অফিসার বেলাল হোসেন, এজিএম সেলস মো: আতাউর রহমান, এজিএম সেলস নূর কুতুব উল আলম, মো: আব্দুল্লাহ, যুগ্ম প্রধান প্রকৌশলী এবং ব্র্যান্ড ম্যানেজার মাসুম বিল্লাহ ও সহকারী প্রকৌশলী মো: মুনজুরুল হোসেন সাফি। বিজ্ঞপ্তি।



