আসন্ন পবিত্র ঈদুল ফিতর ’২৬-এ চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক-কে দুর্ঘটনা মুক্ত করার জন্য রোববার বিআরটিএ, চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উদ্যোগ এবং বিভাগীয় পরিচালক (ইঞ্জিনিয়ারিং) জনাব মো: মাসুদ আলমের দিকনির্দেশনায় বিআরটিএ, চট্টগ্রাম জেলা সার্কেলের সরকারি পরিচালক (ইঞ্জিনিয়ারিং) জনাব উথুয়াইনু চৌধুরীর সার্বিক তত্ত্বাবধানে একটি টিম চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের অতি ঝুঁকিপূর্ণ ০৯টি বাঁকে চালকদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বনে জন্য প্রত্যেকটি বাঁকে সারিবদ্ধভাবে পাঁচটি করে উভয়মুখী ১০টি (৯টি বাঁকে সর্বমোট ৯০টি) করে লাল পতাকা স্থাপন করা হয়। বাঁকগুলো হলো যথাক্রমে- ১. চুনতির শেষ সীমানায় বন্যপ্রাণী চলাচল অভয়ারণ্য সংলগ্ন বাঁক, ২. লোহাগাড়া-চুনতির জাঙ্গালিয়া বাঁক, ৩. চুনতির ডেপুটি বাজারের আগের বাঁক, ৪. চুনতির ডেপুটি বাজারের পরের বাঁক, ৫. চুনতি ফরেস্ট অফিস সংলগ্ন বাঁক, ৬. লোহাগাড়া রাজাঘাটা বাঁক, ৭. সাতকানিয়া মিঠা দীঘি সংলগ্ন বাঁক, ৮. চন্দনাইশ খানহাট পুকুর সংলগ্ন বাঁক এবং ৯. পটিয়ার পাইরুল মাজার সংলগ্ন বাঁক। বিজ্ঞপ্তি।
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে বিআরটিএ’র লাল পতাকা
Printed Edition



