সানা
সিরিয়ার দণিাঞ্চলীয় কুনেইত্রা প্রদেশের কৃষিজমিতে নতুন করে সামরিক সীমানাপ্রাচীর নির্মাণ করেছে ইসরাইলি বাহিনী। লোহা ও কংক্রিটের ব্লক দিয়ে শক্তিশালী করা এসব স্থাপনা দখলকৃত গোলান মালভূমির বিভাজন বেড়ার কাছে তৈরি করা হয়েছে। বুধবার সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সানা এই খবর প্রকাশ করে।
আল-রাফিদ শহরের পশ্চিমে বেড়াসংলগ্ন একটি সড়ক ধরে এই স্থাপনাগুলো নির্মাণ করা হয়েছে। সড়কটি এর আগে ইসরাইলি বাহিনীই চালু করেছিল। এটি সিরিয়ার কৃষিজমির প্রায় ৩০০ মিটার ভেতরে অবস্থিত। এর আগে বুধবার চারটি সামরিক যানের সমন্বয়ে গঠিত একটি ইসরাইলি বাহিনী আল-মুয়াল্লাকা গ্রাম এবং গাদির আল-বুস্তান শহরের সংযোগকারী সড়ক ধরে অগ্রসর হয়। সেখানে তারা একটি অস্থায়ী সামরিক চেকপোস্ট স্থাপন করে। ওই এলাকা দিয়ে যাওয়ার সময় এক বেসামরিক নাগরিককে আটকের পর তারা সেখান থেকে সরে যায়। ইসরাইলি বাহিনী প্রায় প্রতিদিনই দণি সিরিয়ায় অনুপ্রবেশ করছে। এসব অনুপ্রবেশের সময় তারা তল্লাশি অভিযান, চেকপোস্ট স্থাপন, বাড়িতে হানা দেয়া এবং আটকের মতো ঘটনা ঘটাচ্ছে।



