চার দিনব্যাপী ৯ম রানার প্রেসিডেন্ট কাপ গলফ টুর্নামেন্ট এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান গতকাল কুর্মিটোলা গলফ ক্লাব, ঢাকা সেনানিবাসে শেষ হয়। এই টুর্নামেন্টে দেশী-বিদেশী খেলোয়াড়সহ সর্বমোট ৮১৫ জন গলফার অংশগ্রহণ করেন। টুর্নামেন্টে জনাব জাদিদ একরাম ইখওয়ান - উইনার, জনাব মো: সাকিব রহমান - রানার আপ এবং মিসেস মিয়ংহি কিম - লেডিস উইনার হওয়ার কৃতিত্ব অর্জন করেন। সেনাবাহিনী প্রধান ও কুর্মিটোলা গলফ ক্লাবের প্রেসিডেন্ট জেনারেল ওয়াকার-উজ-জামান প্রধান অতিথি থেকে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। বিশেষ অতিথি হিসেবে নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান এবং বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।



