গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির অংশীজন সভা

Printed Edition

দাউদকান্দি (কুমিল্লা) সংবাদদাতা

গ্রাহকসেবার মানোন্নয়ন এবং গ্যাস ব্যবহারের সমস্যা ও সম্ভাবনা নিয়ে কুমিল্লার দাউদকান্দিতে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের অংশীজন সভা সোমবার গৌরীপুর কার্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বাখরাবাদ গ্যাসের প্রশাসন বিভাগের মহাব্যবস্থাপক নাহিদ বানী ইসলামের সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে গ্রাহকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এমডি ইমাম উদ্দিন শেখ। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার রেদওয়ান ইসলাম, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: হাবিবুর রহমান এবং উপজেলা বিএনপির সদস্যসচিব ভিপি জাহাঙ্গীর আলম।