নিজস্ব প্রতিবেদক
সিরাতুন্নবী সা: উপলে নাগরিক উন্নয়ন ফোরামের চেয়ারম্যান মোহাম্মদ সেলিম উদ্দিনের উদ্যোগে আয়োজিত ‘হিফজুল কুরআন প্রতিযোগিতা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে রাজধানীর মহাখালী গাউসুল আজম মসজিদে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির এবং নাগরিক উন্নয়ন ফোরামের চেয়ারম্যান মোহাম্মদ সেলিম উদ্দিন। আরো উপস্থিত ছিলেন প্রখ্যাত কারি, শিক শাইখ হাফেজ কারি আব্দুল হক।
প্রতিযোগিতায় বিভিন্ন বয়সী প্রতিযোগীরা অংশ নেন। কুরআনুল কারিমের হিফজ ও তিলাওয়াতের মাধ্যমে প্রতিযোগীরা নিজেদের মেধা ও যোগ্যতা তুলে ধরেন।
অনুষ্ঠানে বক্তারা সিরাতুন্নবী সা:-এর আদর্শ অনুসরণের পাশাপাশি নতুন প্রজন্মকে কুরআন শিায় উদ্বুদ্ধ করার ওপর গুরুত্বারোপ করেন। কুরআনের শিা ব্যক্তি, পরিবার ও সমাজ জীবনে নৈতিকতা ও মূল্যবোধ প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলেও তারা উল্লেখ করেন।



